১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে সিভিল জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসত্য তথ্য, তথ্য গোপন, যোগ্যতার ঘাটতি বা আবেদনপত্রে অসঙ্গতি পাওয়া গেলে মনোনয়ন বাতিল হবে। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা কিংবা পুলিশ ভেরিফিকেশনে বিরূপ তথ্য পাওয়া গেলেও মনোনয়ন বাতিল করা হবে।
তবে এই সাময়িক মনোনয়ন প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রয়োজন হলে ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনঃনির্ধারণের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।