রোহিঙ্গা সংকট এখনো শেষ হয়নি উল্লেখ করে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছাভিত্তিক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে এ আহ্বান জানানো হয়।
আলোচনায় রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির স্থায়ী সমাধান এবং রাখাইনে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা অতীতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি প্রত্যাবাসনের প্রক্রিয়া ও শর্ত নির্ধারণে রোহিঙ্গাদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।