শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান সিআইডিরদ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুলঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে জমে উঠছে ভোটের মাঠ৫১তম বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসকস্বাস্থ্যখাতে তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্যদের পদায়নের তাগিদ রাষ্ট্রপতিরজাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রীগঙ্গার পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রীএ বছর স্থানীয় নির্বাচন নয়, জানুয়ারিতে ভোট শুরুর আশা ইসিরশিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্তডিএনসিসির মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২১ মোটরসাইকেল বিতরণ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেতরোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বনেতাদের নজর ধরে রাখার আহ্বানইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনাদেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের ন্যূনতম ঐক্য দরকার: রিজভীইরানের সস্তা ড্রোনে ভয়ংকর গতি, শাহেদ-২৩৮ নিয়ে বাড়ছে উদ্বেগট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ, প্রবেশাধিকার ফিরে পেল ৩ সংবাদমাধ্যমনিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগ পাল্টাপাল্টি মিছিলট্রাম্পের ‘ধ্বংস’ হুমকির জবাব পেজেশকিয়ানেরইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে পাকিস্তানের নতুন উদ্যোগইরান যুদ্ধের চাপ, মার্কিন রণতরীর স্ট্রাইক গ্রুপে ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টালেবাননে ফের ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে বোমাবর্ষণজয়পুরহাটের প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথে নিহত ২বগুড়ায় মাইক্রোবাস, ট্রাকের ধাক্কায় নিহত ২পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিতপদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী পাবনার রাহাতেরহাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরীনিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ, যেভাবে হলেন হাইকোর্টের বিচারপতি

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজ নিরাপদে বের করে দেয়া এবং মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন ও সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।

এদিকে জলবায়ু পরিবর্তন নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, নদী-খাল খনন, বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য ও সৌর জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও তিনি কথা বলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।