হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পাঠান।
এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।