গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে পুরোনো চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রেখে দেশের স্বার্থ সুরক্ষার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান। চলতি বছর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
মন্ত্রী বলেন, নদী দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নদীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষণের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি।
তিনি জানান, ঢাকায় প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার নদীতে গিয়ে পড়ছে, ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।