এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। বার্ষিক পরীক্ষা, রমজান, ঈদ, পূজা ও এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আগামী জানুয়ারিতে নির্বাচন শুরুর আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইসি আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।
তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। বন্যার কারণে পরীক্ষার সময়সূচি পেছানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ইসি আনোয়ারুল আরও বলেন, সরকারের কোনো চাপে নির্বাচনের তারিখ পেছানো হয়নি। বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনা করেই কমিশন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।