দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে হামলা ও মায়ফাদুন শহরের সৌর প্যানেলে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, মায়ফাদুন, জাওতার আল-শারকিয়াহ ও ওয়াদি আল-সালুকির মধ্যবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। বারাচিত ও বেইত ইয়াহুনেও কামান হামলা হয়েছে।
এ ছাড়া বারাচিতের আবদ আল-নাবি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ এবং টায়ার জেলার আল-মানসুরি শহরে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে। আগের রাতে মায়ফাদুনের সৌর প্যানেলে হামলায় আগুন ধরে যায়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।