শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান সিআইডিরদ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুলঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে জমে উঠছে ভোটের মাঠ৫১তম বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসকস্বাস্থ্যখাতে তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্যদের পদায়নের তাগিদ রাষ্ট্রপতিরজাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রীগঙ্গার পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রীএ বছর স্থানীয় নির্বাচন নয়, জানুয়ারিতে ভোট শুরুর আশা ইসিরশিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্তডিএনসিসির মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২১ মোটরসাইকেল বিতরণ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেতরোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বনেতাদের নজর ধরে রাখার আহ্বানইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনাদেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের ন্যূনতম ঐক্য দরকার: রিজভীইরানের সস্তা ড্রোনে ভয়ংকর গতি, শাহেদ-২৩৮ নিয়ে বাড়ছে উদ্বেগট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ, প্রবেশাধিকার ফিরে পেল ৩ সংবাদমাধ্যমনিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগ পাল্টাপাল্টি মিছিলট্রাম্পের ‘ধ্বংস’ হুমকির জবাব পেজেশকিয়ানেরইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে পাকিস্তানের নতুন উদ্যোগইরান যুদ্ধের চাপ, মার্কিন রণতরীর স্ট্রাইক গ্রুপে ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টালেবাননে ফের ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে বোমাবর্ষণজয়পুরহাটের প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথে নিহত ২বগুড়ায় মাইক্রোবাস, ট্রাকের ধাক্কায় নিহত ২পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিতপদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী পাবনার রাহাতেরহাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরীনিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ, যেভাবে হলেন হাইকোর্টের বিচারপতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে জমে উঠছে ভোটের মাঠ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে জমে উঠছে ভোটের মাঠ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে জমে উঠছে ভোটের মাঠ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে জমে উঠছে ভোটের মাঠ। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গেলো রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন। পরদিন জামায়াতে ইসলামীর ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২৯ সেপ্টেম্বর বাছাই শেষে ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।