সরকারি স্বাস্থ্যসেবায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১ অক্টোবর থেকে এ বিসিএসের আবেদন শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন।
যোগ্য প্রার্থীরা ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার তথ্য পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।