পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপপরিচালক মাহাম্মদ শহিদুল মান্নাফ কবীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। তরুণদের সচেতন করা, মাদকের বিস্তার ও সহজলভ্যতা রোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
পাবনা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।