শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৩:১৮ অপরাহ্ন

পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, পাবনা জেলাকে মাদকমুক্ত ও অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার, পাবনার নির্দেশনায় পাবনা সদর থানার চৌকস টিম (CRT Team) অভিযানটি পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় খন্দকার শাহরিয়ার কবির রিমনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৮ চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার এবং .২২ বোরের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায় উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির মধ্যে রিভলভারটি আসামির ব্যবহৃত ওয়ারড্রপের ড্রয়ার থেকে এবং গুলিগুলো শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।