তরুণ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘AUST Career Launch 2026’।
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (AUST) School of Business ও interEventz-এর সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, নিয়োগদাতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, অতিথি, বক্তা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। আয়োজনটিতে ক্যারিয়ার সম্ভাবনা, পেশাগত যোগাযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় হয়।
জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, অনুপ্রেরণামূলক আলোচনা, নতুন সুযোগ ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মধ্য দিয়ে আয়োজনটি তরুণদের জন্য শেখা ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে।
আয়োজনটির সার্বিক নেতৃত্ব দেন ফারজানা আক্তার মৌরি ও মুনজির প্রধান। আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।