সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ড্রোন দুটি পাঠায় বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি বাহিনী দেশটির দিকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণ করছিল। পরে রিয়াদমুখী ড্রোন দুটি শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়।
গেল জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত আবারও বেড়েছে। ওই সময় রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণাও দেয় গোষ্ঠীটি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।