ভারতের মদ নিষিদ্ধ রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত চোলাই মদ পান করে মাত্র ৪৮ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মোকোকচুং ও তুয়েনসাং জেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মোকোকচুংয়ে ৮ জন এবং তুয়েনসাংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত উপাদানের কারণ জানতে মৃতদের নমুনা গুয়াহাটির ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে অ্যাডিশনাল এসপি আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। রাজ্যজুড়ে অভিযানে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার এবং প্রায় ৩ হাজার বোতল অবৈধ মদ জব্দ করা হয়েছে।
১৯৯০ সালে নাগাল্যান্ডে মদ বিক্রি ও পান নিষিদ্ধ করে আইন করা হয়। তবে নিষেধাজ্ঞার পরও চোরাচালান ও অবৈধ মদের ব্যবসা বন্ধ না হওয়ায় রাজ্যে বিষমদে মৃত্যুর এ ঘটনায় আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।