গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮০ জন, খুলনায় ২৪১, চট্টগ্রামে ২০৯, বরিশালে ২০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, ময়মনসিংহে ১১২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৫৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭১ হাজার ৫৩৬ জন ভর্তি হয়েছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।