শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী খ্রিষ্টানপাড়া ও ট্রেনাপাড়া এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় মদগুলো জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুরের আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন সদস্যরা।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।