রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জাসদ কার্যালয় থেকে আটক শতাধিক, সম্পৃক্ততা পেলে মামলা: ডিসি হারুনরাজধানীতে রাতে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাসবনানীর বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিটপ্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়াদের নিয়োগপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তাফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীরলক্ষ্মীপুরে স্কাউট সম্মেলন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই কাজের আহ্বান পানিসম্পদ মন্ত্রীরনিউইয়র্কে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকনিউইয়র্কে ভলকার তুর্কের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎজাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানজলবায়ুর ধাক্কায় কমেছে লবণ উৎপাদন, দাম বেড়েছে ৫০ শতাংশফ্যাসিবাদীদের তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীজাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তাপুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে মেট্রো-জেলা পর্যায়েসাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে: তথ্য উপদেষ্টা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ. লীগ নেতাকর্মীযুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাত৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরানভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণাভারতের নাগাল্যান্ডে বিষাক্ত চোলাই মদে ৪৮ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুজরুরি অবতরণের সময় কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪রিয়াদমুখী দুই ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরে ফের হামলার পরিকল্পনা ট্রাম্পেরপাবনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারশেরপুর সীমান্তে ১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন জমাকৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় চাপ, জামায়াত-বিএনপির ৮ জন আটক

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

দেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে, তাদের ক্ষমা নেই এবং প্রত্যেকের বিচার হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানানো হলেও কেউ কেউ রাজপথে লং মার্চের কর্মসূচি বেছে নিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ সরকারের ছয় মাসের মধ্যে এমন আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে সীমিত পরিসরে দেশে দাম সমন্বয় করা হয়েছে। সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও অনুপাতে জ্বালানি তেলের দাম কমানো হবে।

সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।