যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধাবস্থা অবসানে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নভেম্বর থেকে ইরানে ফের বোমাবর্ষণের পরিকল্পনার কথা তিনি সহকারীদের জানিয়েছেন বলে দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন কংগ্রেসের নির্বাচন শেষ হওয়ার পর নভেম্বর থেকে ইরানে ফের হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তবে এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের পর বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউসের কর্মকর্তারা রয়টার্সকে কোনো মন্তব্য দেননি।
এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নতুন শান্তি চুক্তির নথি পাঠিয়েছে তেহরান। ট্রাম্প শর্তগুলো মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রস্তাব দিয়েছে ইরান।
আরাগচি বলেন, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলোই নতুন চুক্তির নথিতে রাখা হয়েছে। চুক্তি সম্পাদন ও হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে এখন যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অপেক্ষায় রয়েছে তেহরান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।