ইসরায়েলের আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভায় ফিরতে পারলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার নীতি এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলি কারাগারে বন্দি হাসান সালামেহকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দিতে দেখা যায় বেন-গভিরকে। তিনি বলেন, ভবিষ্যতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত’ করবেন।
১৯৯৬ সাল থেকে ইসরায়েলি হেফাজতে থাকা সালামেহ ১৯৯০-এর দশকের কয়েকটি প্রাণঘাতী বোমা হামলায় দোষী সাব্যস্ত হয়ে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
একই ভিডিওর বিবৃতিতে বেন-গভির গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার লক্ষ্যে তথাকথিত ‘অভিবাসন নীতি’ এগিয়ে নেয়ার কথাও জানান। এর আগে সালামেহকে দেয়া তার মৃত্যুর হুমকির নিন্দা জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।