হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর দখলমুক্ত ঘোষণা করা হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অন্য সাইনবোর্ড সরিয়ে সেখানে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে ফেলেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। তবে চিকিৎসাসেবা চালু রয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, পরে তাদের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনার পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকেও প্রত্যাহার করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।