বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া ওই এলাকার হালিম খাঁ’র স্ত্রী।
নিহতের স্বামী পুলিশের এই কর্মকর্তা জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন রাবেয়া বেগম। নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। একপর্যায়ে তিনি রেললাইনের উপর উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এস আই বাবলুর রহমান বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।