লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ জানায়, সদর, কমলনগর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ ও রামগতি থানার বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আটক ব্যক্তিদের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
থানাভিত্তিক অভিযানে সদর থানায় ৪২ জন, কমলনগরে ৫৬, চন্দ্রগঞ্জে ২১, রায়পুরে ৪৪, রামগঞ্জে ৩৭ ও রামগতিতে ৪৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মারামারি ও বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
লক্ষ্মীপুর
জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।