বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিউবোর তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিউবো (কর্মচারী) চাকরি বিধিমালা-১৯৮২-এর ৪৮(১) বিধি অনুযায়ী এ আদেশ দেয়া হয়েছে।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নুরুল আমিনের কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে দুই কোটি টাকার কমে না নড়ার কথা বলতে শোনা যায়। এছাড়া কয়েকজনের কাছ থেকে নগদ টাকা নেয়ার দৃশ্যও দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
মোহাম্মদ আক্তার আলম
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।