রাজশাহীর পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার থান্দারপাড়া, খুঁটিপাড়া ও শিবপুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে ছয় মাস এবং অপর দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আর্থিক জরিমানা করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, যুবসমাজকে মাদক ও অবৈধ জুয়ার ক্ষতি থেকে রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। মাদক বিক্রেতা, সেবী ও অবৈধ জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।