বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: এখন পর্যন্ত গ্রেপ্তার ৬উপযুক্ত সময়েই তারেক রহমানের ভারত সফর হবে: ভারতীয় হাইকমিশনারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিতবোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকারআবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রতিমন্ত্রীরসব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রীদুর্গাপূজার ছুটি বাড়ল একদিন, টানা পাঁচ দিন ছুটিনাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরেরমমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগইউরেনিয়ামবাহী বাংলাদেশি বিমানকে অনুমতি না দেয়া ‘রাজনৈতিক নয়’: পাকিস্তানমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিক রুটে ইরানের ফ্লাইটদাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআরনাইজেরিয়ার জঙ্গলে একসঙ্গে ২৮ জনের কঙ্কাল উদ্ধারটানা দুই দিন বাড়ল তেলের দাম, ব্যারেল ১০৬ ডলারের কাছাকাছিরাখাইনে বাজারে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার ট্রাম্পেরব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্তবগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের পর হস্তান্তরপাবনা থেকে কুড়িগ্রাম, সীমান্তে যাওয়ার পথে ৩ কিশোরী উদ্ধারমাদকের টাকার বিরোধে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ৩বগুড়া ডিবির অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ গ্রেপ্তার ৪পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে কারাদণ্ড জনের ৩ফার্মেসি মালিকদের সিন্ডিকেটের কবলে বেড়া-সাথিয়ার রোগীরাশাহজাদপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপজেলা নির্বাহী কর্মকর্তারবিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগানপাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত

ব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত
ব্রিটিশ বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে ‘সন্ত্রাসবাদ’ ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার পাঁচ ব্রিটিশ নাগরিককে জামিনে মুক্তি দেয়া হয়েছে। তবে তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

লন্ডনের বাসিন্দা ২০-এর কোঠার ওই পাঁচজনকে তিনটি সন্দেহজনক ভ্যান বিমানঘাঁটির কাছে দেখা যাওয়ার পর আটক করা হয়েছিল। তদন্তকারীরা ঘটনাটির সঙ্গে ইরান, রাশিয়া বা কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত পুলিশ ইরানের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি।

এদিকে লন্ডনে ইরানের দূতাবাস অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব বক্তব্য যুক্তরাজ্যে ‘ইরানভীতি ছড়ানোর প্রচারণা’কে উসকে দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাটির সঙ্গে ইরানের যোগসূত্র ‘থাকতে পারে’। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিদেশি রাষ্ট্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র: আলজাজিরা

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।