ইউনেসকোর নাম ব্যবহার করে দুর্গাপূজার টিকিট বিক্রিতে আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও সংগীতশিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫টি ঠিকানায় একযোগে তল্লাশি চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়।
তদন্তের কেন্দ্রে রয়েছে ‘মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি’ বা ‘মাসআর্ট’। অভিযোগ, প্রতিষ্ঠানটি নিজেদের ইউনেসকোর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচয় দিয়ে কলকাতার দুর্গাপূজার প্রিভিউ শোর নামে টিকিট বিক্রি করে বিপুল অর্থ সংগ্রহ করেছে। ইডি এখন ওই অর্থের লেনদেন ও ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে।
অভিযানের আওতায় ইন্দ্রনীল সেনের কসবার বাড়িসহ তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানা রয়েছে। এ ঘটনায় ইডি অর্থপাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় তদন্ত করছে।
ইউনেসকো ২০২১ সালে ‘দুর্গাপূজা ইন কলকাতা’কে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে ওই স্বীকৃতির সঙ্গে মাসআর্টের বাণিজ্যিক কার্যক্রমের কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্তের অংশ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।