বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এর আগে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুটি চুক্তির কথা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হয়। পরে গত ২৩ সেপ্টেম্বর আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।