দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে পূজার ছুটি এক দিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। আগে ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি নির্ধারিত ছিল। নতুন করে ২২ অক্টোবর ছুটি দেয়ায় ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকবে।
এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমীতে দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে।
তবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস-পানি সরবরাহ, গণমাধ্যমসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকতে পারেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।