বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারমিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমিরশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, ইসরায়েলগামী বিমান সৌদিতেমরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুনমিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকা

হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার

হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার
হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে যৌথ তল্লাশি চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় একটি স্টোররুমে নিষিদ্ধ সিরাপ ও মাদকদ্রব্য মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ তল্লাশিতে দুটি কার্টন থেকে ১১০ মিলিলিটারের ৬৪৬ বোতল ‘তনু লায়ন’ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় জিডি করার কার্যক্রম চলছে। বিধি অনুযায়ী, মালামাল সিজার স্টোরে সংরক্ষণ করে পরবর্তী সময়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।