বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারমিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমিরশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, ইসরায়েলগামী বিমান সৌদিতেমরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুনমিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকা

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও দীর্ঘ ক্লাস সূচির প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্কুল অবরোধ চলছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিক্ষোভ ঘিরে ৪৪০ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু বা কিশোর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৪০০টি বিক্ষোভ বা বিশৃঙ্খলায় আক্রান্ত হয়েছে। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, সংঘর্ষে এখন পর্যন্ত ৪৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার পুলিশের ওপর সাতবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছোড়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের সংগঠন ইউএসএলের সভাপতি রিয়াদ রানি বলেন, ৩২ থেকে ৩৫ জন শিক্ষার্থীর অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণিকক্ষ, শিক্ষক-কর্মী সংকট ও সরকারি সম্পদের ঘাটতির প্রতিবাদেই তাদের আন্দোলন। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সহিংসতার নিন্দা করেছেন। অন্যদিকে বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ পুলিশের পদক্ষেপের সমালোচনা করে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলেছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।