শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

মিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমির

মিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমির
মিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে এ ধরনের অভিযান চালানোয় তিনি বিস্মিত।

তিনি বলেন, উচ্ছেদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। একই সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সেটিও বিবেচনায় নেয়া দরকার।

তবে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।