বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগনিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তারদ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচণার মামলায় বাদীপক্ষের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসাকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারমিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমিরশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, ইসরায়েলগামী বিমান সৌদিতেমরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুননকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানামিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকানিরাপদ খাদ্য নিশ্চিতে জয়পুরহাটে সমন্বয় কমিটির সভা

নকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানা

নকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানা
নকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন

নকল দুধ তৈরির দায়ে পাবনার বেড়ায় পলি ঘোষ নামে এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকায় উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মাইসা খান।

অভিযানে বড় পাতিলে তৈরি নকল দুধ এবং পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ ও ব্লেন্ডারসহ নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অভিযানের সময় উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদে তিনি স্বামীর সঙ্গে নিয়মিত নকল দুধ তৈরিতে সহায়তা করার কথা স্বীকার করেন। পরে জব্দকৃত মালামাল, সাক্ষীদের বক্তব্য ও তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ক্ষমা চাইলে তার অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধা শাশুড়ির বিষয়টি বিবেচনায় নিয়ে জরিমানা আদায় সাপেক্ষে তাকে কারাগারে পাঠানো হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।