জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য প্রস্তুত ও বাজারজাত নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং, হোটেল-রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ভোক্তা ও খাদ্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় প্রচার-প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমিন, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।