বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগনিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তারদ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচণার মামলায় বাদীপক্ষের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসাশহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’ববিতে র‍্যাগিংয়ে ৪৮ শিক্ষার্থীকে বহিষ্কার-জরিমানাজাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিনকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারমিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমিরশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, ইসরায়েলগামী বিমান সৌদিতেমরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুননকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানামিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকাপাবনায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় তোহা গ্রেপ্তেরনিরাপদ খাদ্য নিশ্চিতে জয়পুরহাটে সমন্বয় কমিটির সভা

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নিজ যোগ্যতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই জাইমা এই পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে মানবসম্পদ বিভাগ জাইমা রহমানের নিয়োগ সম্পন্ন করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে কোনো চাকরি দেয়া হয়নি এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনেও তার কোনো পদায়ন হয়নি।

তিনি জানান, জাইমা জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার দাবি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এ নিয়োগ হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, জাইমা কোনো সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে নয়, নিজস্ব পেশাগত সক্ষমতায় জাতিসংঘে কাজের সুযোগ পেয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।