লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. স্বপনকে (৪৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর সদর থানার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইটেরপুল-রসুলপুর সড়কের রিয়াজের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন ওই গ্রামের ডাকাইত্তাগো বাড়ীর বাসিন্দা এবং লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, স্বপন চন্দ্রগঞ্জ থানার মামলা নম্বর-২৩ (২২ জুলাই ২০২৬)-এর এজাহারনামীয় পলাতক আসামি। দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, স্বপনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র, হত্যা, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত মামলা রয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।