শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট, বদলাচ্ছে চার টার্মসসালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম, তার সাম্রাজ্য কতদূর?বিমানবন্দরে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪নেতানিয়াহুর বিরুদ্ধে বিমান ছিনতাই সাজিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দেয়ার অভিযোগখামেনির দাফনে মোজতবার উপস্থিতির দাবি, বাড়ছে রহস্যনির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে ককরোচ জনতা পার্টিময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহতলক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারগুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালালক্ষ্মীপুরে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুলবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪

বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০২, ২০২৬ ০২:৪০ অপরাহ্ন

পাসপোর্টে বাবার পরিচয় বদলে দুই তরুণকে মালয়েশিয়া পাঠানোর চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে তাদের কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। আটক চারজন হলেন—মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, যাচাইয়ের সময় আতিকুর রহমানের পাসপোর্টে বাবা হিসেবে হেলাল উদ্দিনের নাম এবং নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবা হিসেবে শাবুর মিয়ার নাম পাওয়া যায়। জরুরি যোগাযোগের ব্যক্তির তথ্যেও তাদের বাবা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাসপোর্টের তথ্য অনুযায়ী, হেলাল উদ্দিনের জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ, আর আতিকুর রহমানের ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং অপুর ২০০৭ সালের ১২ মার্চ।

বিমানবন্দর সূত্র জানায়, দুই তরুণের বাবার পরিচয় নিয়ে তথ্যের অসংগতি ধরা পড়ায় দেশ ছাড়ার আগেই চারজনকে আটক করা হয়। তবে দুই তরুণকে কেন মালয়েশিয়ায় নেয়া হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ঘটনাটিকে আপাতত মানব পাচার হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।