সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, ১৫৪০ হুতি সদস্য হতাহত: ইয়েমেনের সেনাবাহিনী

২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, ১৫৪০ হুতি সদস্য হতাহত: ইয়েমেনের সেনাবাহিনী
২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, ১৫৪০ হুতি সদস্য হতাহত: ইয়েমেনের সেনাবাহিনী
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে গেল ২৪ ঘণ্টায় ৪৭৪টি অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ হুতি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

শুক্রবার (২ অক্টোবর) ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার দিয়ে হুতিদের অবস্থান, সামরিক সরঞ্জাম, শক্তিবৃদ্ধি ও কমান্ড কাঠামো লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়।

তিনি বলেন, দক্ষিণ হারাদ ও উপকূল থেকে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সা’দা পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে অভিযান হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে তাইজ এলাকায়।

নাজিলির দাবি, অভিযানে ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইজে হুতিদের অগ্রযাত্রাও থামিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে ইয়েমেনি সেনাবাহিনী তাইজে ২০টি বিমান হামলা এবং তিনটি ফ্রন্টে ৪৬৮টি অভিযান চালানোর কথা জানিয়েছিল। সেসব অভিযানেও শত শত হুতি সদস্য হতাহত হওয়ার দাবি করা হয়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে ইয়েমেনে নতুন করে তীব্র লড়াই চলছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর তুলনামূলক শান্ত সময়ের মধ্যে এটিকে বড় ধরনের সংঘাত হিসেবে উল্লেখ করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।