সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখ ইয়েমেনি সেনা

হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখ ইয়েমেনি সেনা
হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখ ইয়েমেনি সেনা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন

ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক আঞ্চলিক সূত্র।

সূত্রগুলোর বরাতে রয়টার্স জানায়, হুথিদের লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে দেয়া এবং বিভিন্ন ফ্রন্টে একযোগে হামলা চালানো হতে পারে নতুন অভিযানের লক্ষ্য। এতে সৌদি-নিয়ন্ত্রিত ইয়েমেনি স্থল বাহিনীর প্রায় এক লাখ সেনা অংশ নিতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

অভিযানে ইয়েমেনি স্থল বাহিনী নেতৃত্ব দেবে এবং সৌদি বাহিনী বিমান হামলা চালাবে। যুক্তরাষ্ট্র সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলেও আঞ্চলিক সূত্রগুলোর দাবি। তবে সৌদির কোনো মিত্র সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলে তারা জানিয়েছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সরকারকে সহায়তা করতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চলতি বছরের মাঝামাঝি তা ভেঙে যায়।

সম্প্রতি হুথিরা লোহিত সাগরের কয়েকটি এলাকা দখল এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেয়ার পর নতুন করে উত্তেজনা বেড়েছে। সৌদির সম্ভাব্য অভিযানে এসব এলাকা থেকে হুথিদের সরিয়ে দেয়াই প্রধান লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে সূত্রগুলো।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।