সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

পঞ্চগড়ে সাইকেল গ্যারেজ প্রকল্পে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে সাইকেল গ্যারেজ প্রকল্পে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগ
পঞ্চগড়ে সাইকেল গ্যারেজ প্রকল্পে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার উচ্চ বিদ্যালয়ের সাইকেল গ্যারেজ নির্মাণ প্রকল্পের ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক রফিকুল আলমের বিরুদ্ধে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় গ্যারেজ নির্মাণে বিদ্যালয়টিকে ১ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। সরেজমিনে দেখা যায়, আগে থেকেই থাকা টিনশেড গ্যারেজটি সংস্কার করে মেঝে পাকা, কয়েকটি টিন ও কাঠ পরিবর্তন এবং নতুন পিলার ও দেয়াল নির্মাণ করা হয়েছে।

প্রকল্পের ১০টি ভাউচার যাচাই করে ব্যয় দেখানো হয়েছে ৯৪ হাজার ১৬১ টাকা। অর্থাৎ ২৫ হাজার ৮৩৯ টাকা অব্যয়িত থাকার কথা। এর মধ্যেই প্রজেক্টর কেনার জন্য বিদ্যালয় তহবিল থেকে আরও ১২ হাজার টাকা নেয়া হয়েছে বলে জানান সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার রায়।

এ ছাড়া খোয়া, বালু ও পিলার কেনার জন্য এমএস স্যানেটারি নামের একটি প্রতিষ্ঠানের ১০ হাজার ৮০০ টাকার ভাউচার দেয়া হলেও প্রতিষ্ঠানটির মালিক মশিয়ার রহমান জানান, স্কুল থেকে শুধু পণ্যের দাম জানতে চাওয়া হয়েছিল, পরে কোনো কেনাকাটা হয়নি। ভাউচারটিও প্রধান শিক্ষকের হাতে লেখা বলে যাচাইয়ে উঠে এসেছে।

সব মিলিয়ে প্রায় ৪৭ হাজার টাকা অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার বা স্বীকার না করে প্রধান শিক্ষক রফিকুল আলম সাক্ষাতে কথা বলবেন বলে জানিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, প্রকল্প ও বিদ্যালয় তহবিলের অর্থে অনিয়মের সুযোগ নেই। বিষয়টি নজরে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড় প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।