শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ভারতীয় সিম ও মোটরসাইকেল জব্দ

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ভারতীয় সিম ও মোটরসাইকেল জব্দ
পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ভারতীয় সিম ও মোটরসাইকেল জব্দ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ০১:১১ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী সালুয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীনস্থ আটাপাড়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের যৌথ উদ্যোগে ৩ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২৮৪/৬-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার সালুয়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় তমির উদ্দিন (৩১) নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মটোরোলা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, বাংলাদেশি দুটি ও ভারতীয় একটি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।