শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

বজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ

বজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ
বজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।

শনিবার দুপুরে সদর উপজেলার শুক্তাহার-ধারকি সংযোগ সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে স্থানীয় কৃষকদের নিয়ে বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, ফিল্ড ম্যানেজার আব্দুল মাজিদ, এসএসডিও জয়নুল আবেদিন, কৃষি বিভাগের কর্মকর্তা অমল চন্দ্র রায় ও উম্মে হাবিবা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বজ্রপাতপ্রবণ এলাকায় ঝুঁকি কমানো ও কৃষকদের সচেতন করতে দেশের বিভিন্ন স্থানে তালের চারা রোপণ করা হচ্ছে। এর আগে পাবনার চাটমোহরে ৫০০টি চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।