সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১৩, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারেসম্প্রীতি ভবনএর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ। একইসঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। শুভ নববর্ষ।

ড. ইউনূস বলেন, অতি প্রাচীন সময় থেকেই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য সভ্যতার নির্দশন। পৃথিবীর দূর-দূরান্ত থেকে ভিক্ষু ছাত্ররা বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো।

মহামানব গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে সম্প্রীতি সাম্যের বাণী প্রচার করেন। বৌদ্ধধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবও।এদেশের বৌদ্ধ পন্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরেণ্য একজন মহাপন্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই মহাচীনের তিব্বতে। চীনে এখনো তাঁকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নির্দশন, স্থাপনা, ঐতিহ্য পন্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা জানান, আমি বরাবরই বলে এসেছি, নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের বিভিন্ন সম্প্রদায় জনগোষ্ঠীসবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করবেন। সার্বজনীন উৎসবে অংশ নেবেন।

আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই আন্তজার্তিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গৌতম বুদ্ধের অহিংসা সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে বৌদ্ধ বিহার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারেরসম্প্রীতি ভবনবাংলাদেশের সম্প্রীতি মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা।

আমাদের সম্প্রীতি মানবিক মূল্যবোধের জয় হোক। বিশ্বে শান্তি বিরাজ করুক। সবাইকে আবারও আমার সালাম নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান ড, ইউনূস।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।