ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ত্যাগ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি ছিল তেহরানের সঙ্গে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ দীর্ঘদিনের। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।