লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে শান্ত মজুমদার (১৭) নামে এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ দুই তরুণকে আটক করেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তর চর আবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রাম থেকে রাকিব হোসেন ও কাইয়ুমকে আটক করে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেওড়াডুগি এলাকায় কয়েকটি চুরির ঘটনার জেরে শান্তকে চোর সন্দেহে তার ভাই অন্তর মজুমদারসহ কয়েকজন যুবক আটক করে। পরে হাত-পা বেঁধে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। তবে শান্ত চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তার কাছ থেকে কোনো চোরাই মালামালও উদ্ধার হয়নি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, কিশোরকে মারধরের ভিডিও তারা দেখেছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।