ভারত-বাংলাদেশ সম্পর্কে সাময়িক মেঘ বা ঝড় এলেও দু’দেশের দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।
রোববার (৪ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই সভ্যতাগত রাষ্ট্র। ভাষার শক্তির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।
এম জে আকবর বলেন, দু’দেশের সম্পর্কে উত্থান-পতন থাকবেই। বিদ্যমান সমস্যা সমাধানে শুধু ‘কী সম্ভব’ তা নয়, ‘কেন অসম্ভব’—এই প্রশ্নও করা প্রয়োজন। এতে নতুন সম্ভাবনার পথ খুলতে পারে।
সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সার্বভৌমত্বকে সম্মান না করা হলে বিশ্ব আরও বিশৃঙ্খলার দিকে যেতে পারে।
বর্তমান যুদ্ধ ও সংঘাত প্রসঙ্গে এম জে আকবর বলেন, একবিংশ শতাব্দীর যুদ্ধের ধরন বদলে গেছে। এখন একক কোনো বিশ্বযুদ্ধের বদলে বিশ্বজুড়ে ধারাবাহিক সংঘাত চলছে, যা পর্যায়ক্রমে সংঘটিত হলেও পুরোপুরি থেমে যাচ্ছে না।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।