সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাশিয়ার প্রান্তিক অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যু

রাশিয়ার প্রান্তিক অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যু
রাশিয়ার প্রান্তিক অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৫ ০২:০৬ অপরাহ্ন

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৯ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (২৪ জুলাই) অঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত আন-২৪ মডেলের বিমানটি চীনের সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তিন্দা শহরের কাছাকাছি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনাস্থলে একটি এমআই-৮ হেলিকপ্টার থেকে পুড়তে থাকা বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। ইন্টারফ্যাক্স জানিয়েছে ধ্বংসাবশেষ আমুর অঞ্চলেই খুঁজে পাওয়া গেছে।

বিমানে ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু ছিল। তবে জরুরি মন্ত্রণালয়ের হিসাবে বিমানে প্রায় ৪০ জন ছিলেন।

তাস সংবাদ সংস্থার তথ্যমতে পাইলটদের ভুল সিদ্ধান্ত এবং খারাপ আবহাওয়া দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটে অবতরণের সময়।

রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে সাইবেরিয়া ও আর্কটিক এলাকায় প্রচণ্ড আবহাওয়ার কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিমান নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে তবে পুরনো মডেলের বিমানের কারণে দুর্ঘটনার হার এখনো বেশি।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।