সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

৫৩ বছরে ক্ষমতাসীনরা শুধু ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর

৫৩ বছরে ক্ষমতাসীনরা শুধু ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর
৫৩ বছরে ক্ষমতাসীনরা শুধু ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৫ ০৫:১৭ অপরাহ্ন

গেল ৫৩ বছরে যারা দেশের ক্ষমতায় এসেছে তারা জনগণকে শুধু ধোঁকা দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবিতে প্রতিবাদ জানানো হয়।

চরমোনাই পীর বলেন যারা দেশ প্রেমিক তারা যদি একত্রিত হয়ে আওয়াজ তোলে তাহলে সত্য প্রতিষ্ঠিত হবে এবং অন্যায় দূর হবে। তিনি জানান ইসলামের পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে একটি ভোট বাক্সের উদ্যোগ নেয়া হচ্ছে এবং এতে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন ৫ আগস্টের পর দেশে যে অভ্যুত্থান হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা দেশ চালিয়েছে তাদের দিয়ে ভবিষ্যতের দেশ গঠনের স্বপ্ন দেখা উচিত নয়।

তিনি বলেন আগে গণহত্যার বিচার পরে সংস্কার তারপর নির্বাচন। সেই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে যাতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসতে না পারে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।