সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ডিজিটাল ব্যবস্থায় আনা হচ্ছে ওয়াকফ এস্টেট: ধর্ম উপদেষ্টা

ডিজিটাল ব্যবস্থায় আনা হচ্ছে ওয়াকফ এস্টেট: ধর্ম উপদেষ্টা
ডিজিটাল ব্যবস্থায় আনা হচ্ছে ওয়াকফ এস্টেট: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন

ওয়াকফ এস্টেটসমূহকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন এ কার্যক্রম সম্পন্ন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা হবে আরও সাবলীল ও স্বচ্ছ।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরের রুপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি জানান ওয়াকফ সম্পর্কিত মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে। ওয়াকফকে ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে উপদেষ্টা বলেন রাসুল (স.)-এর সময় থেকে এই সংস্কৃতি চলে আসছে যা জনকল্যাণ ও সেবাধর্মী কাজে ব্যবহৃত হয়ে আসছে।

ধর্ম উপদেষ্টা বলেন ওয়াকফ সম্পত্তির প্রকৃত উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সেদিকে মোতাওয়াল্লীদের সতর্ক থাকতে হবে। মোতাওয়াল্লীরা মালিক নন বরং নিয়োজিত ব্যবস্থাপক মাত্র। দলিল অনুযায়ীই নিয়োগ হবে এবং এতে কোনো ব্যত্যয় হবে না।

তিনি দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে জোর প্রচেষ্টার আশ্বাস দিয়ে বলেন অবৈধ ও অসৎ মোতাওয়াল্লীরা যেন আত্মশুদ্ধির পথে আসে। সভায় মোতাওয়াল্লী সমিতির ১৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং ধর্ম উপদেষ্টা তা যৌক্তিক বিবেচনায় বাস্তবায়নের আশ্বাস দেন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।