সোমবার, ০২ মার্চ, ২০২৬ English
English
সর্বশেষ

স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ওর্ন ক্যামেরা, আনসার ভিডিপি পাচ্ছে ১৭ হাজার শর্টগান : অর্থ উপদেষ্টা

স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ওর্ন ক্যামেরা, আনসার ভিডিপি পাচ্ছে ১৭ হাজার শর্টগান : অর্থ উপদেষ্টা
স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ওর্ন ক্যামেরা, আনসার ভিডিপি পাচ্ছে ১৭ হাজার শর্টগান : অর্থ উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৮, ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ন

নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেয়া হবে। তবে ৪০ হাজার বডি ক্যামেরার কেনার কথা থাকলেও এর সংখ্যা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থস উপদেষ্টা।

স্বচ্ছ প্রক্রিয়ায় এগুলো কেনা হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর এলাকায় এগুলো ব্যবহারের পক্ষে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও আলাপ আলোচনা চলছে।

এছাড়া আনসার ভিডিপির সদস্যদের জন্যে ১৭ হাজার শর্টগান কেনার কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অতীতের চেয়ে খুবই সাশ্রয়ে এগুলো কেনা হবে।

আশিক/মি.

 104
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।