সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সীমান্ত সমস্যা সমাধানে বিজিবি'কে কৌশল ও যোগ্যতার পরিচয় দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত সমস্যা সমাধানে বিজিবি'কে কৌশল ও যোগ্যতার পরিচয় দিতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত সমস্যা সমাধানে বিজিবি'কে কৌশল ও যোগ্যতার পরিচয় দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২৯, ২০২৫ ০৫:১২ অপরাহ্ন

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ কৌশল, পেশাদারিত্ব ও যোগ্যতার পরিচয় দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহিদ শাকিল আহমেদ হলে বিজিবি দিবস ২০২৫ ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, সীমান্ত সমস্যা সমাধানে দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যায়ানুগ পন্থায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিজিবি এক সুদীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। আজকের বিজিবি এক 'ত্রিমাত্রিক' বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবি’র উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উপদেষ্টা বলেন, বিজিবি সদস্যদের তিনটি বিষয়ে সর্বাগ্রে মনোযোগ ও গুরুত্ব দিতে হবে: ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার। তিনি বলেন, অধীনস্থ কমান্ড/ট্রুপসদের কল্যাণে সর্বদা খেয়াল রাখাসহ সজাগ এবং সতর্ক থাকতে হবে।

বিজিবি সদস্যদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে কোন মাদক প্রবেশ করতে পারবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পথে বিজিবি'র চক্ষু ফাঁকি দিয়ে দেশীয় কোন পণ্য বিদেশে পাচার হবে না। তিনি আরো বলেন, যে সকল কর্মকর্তা/কর্মচারি চোরাকারবারী ও মাদক পাচারকারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপদেষ্টা বলেন, চোরাকারবারীদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়, সে বিষয়ে বিজিবি'র বিরাট দায়িত্ব রয়েছে। তিনি এ বিষয়ে বিজিবি'কে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। তিনি বলেন,বাংলাদেশ থেকে যাতে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে সে বিষয়ে বিজিবি'কে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। উপদেষ্টা বিজিবি সদস্যদের 'চেইন অব কমান্ড'-এর প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার আহ্বান জানান।

পরে উপদেষ্টা বিজিবি'তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ সর্বমোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

পদক প্রদান শেষে উপদেষ্টা বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি পরিবারসমূহকে বিজিবি'র পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।